টিকার প্রথম ডোজের আওতায় এক কোটি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২৩:১৭ আপডেট : ০৪ আগস্ট ২০২১, ২৩:১৭

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন এক কোটি ৯ হাজার ৯৫৩ জন। টিকার দুই ডোজ নিয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা,  চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান যায়। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৮৮৩ ডোজ।        

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ আজ কেউ পায়নি। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৫৭৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৫৩ জন। আর  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৩১ হাজার ৩৬২ জন।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি।  দ্বিতীয় ডোজ নিয়েছেন এক হাজার ১৮২ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫৫ হাজার ৬৩১ ডোজ।

এছাড়া ৩২ লাখ ৩ হাজার ৫২৭ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে  প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩১ লাখ ২৪ হাজার ১৩৪ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৯ হাজার ৩৯৩ জনকে। 

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১০ লাখ ১৫ হাজার ৫১১ ডোজ, আর আজকে দেওয়া হয়েছে ৮৯ হাজার ২৪৮ ডোজ।

মঙ্গলবার (৩ আগস্ট) পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৩৫ জন। সার্ভার ডাউন থাকায় আজকের নিবন্ধনের তথ্য পাঠানো যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো