আগস্টে দেওয়া হয়েছে ১ কোটি ৩৩ লাখ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ২২:০৮ আপডেট : ৩১ আগস্ট ২০২১, ২২:৩৭

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ ডোজ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে এক কোটি ১৩ লাখ ৭৮ হাজার ৫১৯ ডোজ টিকা মজুত আছে। এছাড়া পুরো আগস্টে দেওয়া হয়েছে ১ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৭৫০ ডোজ টিকা।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৩৩ হাজার ৮৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ৯০ হাজার ৩০ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭১১ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮৩ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৭ হাজার ১৬৪ ডোজ।

এছাড়া ১ কোটি ১৯ লাখ ৫৪ হাজার ১১৮ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৬৪ হাজার ৩৫২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৭০ জন।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩২ লাখ ৯৩ হাজার ৮৯৯ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৭৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৩ হাজার ৭৩৫ জনকে।

গত ২৯ আগস্ট পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আগুন
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
লক্ষ্মীপুরে পাঁচ ঘণ্টার অভিযানে আটক ১৮২
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
গর্ভাবস্থায় রক্তস্বল্পতা শিশুর মস্তিষ্কে প্রভাব ফেলে, বলছে নতুন গবেষণা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত