২ কোটি ৭২ লাখ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫০

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৫৪৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ১৬ লাখ ৭৮ হাজার ১৮২ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার ৯১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৩ লাখ ৫৯ হাজার ৬৩১ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ১৩০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৪৯৯ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ১০৫ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭১ জন। আর এখন পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে মোট ৯৮ হাজার ৯৮৪ ডোজ।

এছাড়া এখন পর্যন্ত সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৩২৩ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৮৩ হাজার ৮১৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৭ হাজার ৯২১ জন। 

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৩৪ লাখ ৪২ হাজার ৭৪২ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৬ হাজার ১৩০ জনকে।

এছাড়া সারা দেশে টিকার জন্য বৃহস্পতিবার পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৩৪৯ জন।

/এসও/এপিএইচ/এমওএফ/ 
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক