৫ কোটি ৩৬ লাখ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ২৩:০৬আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২৩:০৬

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৩৬ লাখ ২৪ হাজার ৫৩৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৮৮২ ডোজ । এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ২৯ হাজার ৪১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ১২০ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬ লাখ ৮ হাজার ৩১৮ ডোজ টিকা।  

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা। বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৭ হাজার ৫৫২জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ২৯৪ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ হাজার ৫৮২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১২০ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ২ হাজার ৭৯৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৬৬ হাজার ১১০ জন। 

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ২ হাজার ৩৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ৪৮১ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৬৭৪ জন।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম