দেশে স্তন ক্যানসারে বেশি আক্রান্ত হন চল্লিশোর্ধ্ব নারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২১, ০০:০৫আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০০:০৫

স্তন ক্যানসার সচেতনতা দিবস আজ (১০ অক্টোবর)। বাংলাদেশে নবমবারের মতো পালিত হচ্ছে দিনটি। প্রতিবছরের মতো একটি প্রতিপাদ্য সামনে রেখে বছরজুড়ে বিস্তৃত কর্মসূচি নিয়ে চলবে নানান আয়োজন।

২০১৩ সালের ১০ অক্টোবর বেসরকারিভাবে স্তন ক্যানসার সচেতনতা দিবস পালন শুরু করে এ সংক্রান্ত সংগঠনগুলো।

১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সঙ্গে রোটারি জেলা ৩২৮১-এর ৪০টি ক্লাব এবারের দিবস উপলক্ষে যৌথভাবে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী চিকিৎসক দিয়ে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে। এছাড়া অসচ্ছল নারীদের জন্য বিনামূল্যে এবং সবার জন্য অর্ধেক খরচে আল্ট্রাসনোগ্রাম, ম্যামোগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা করানোর ব্যবস্থা থাকবে।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, এবারের প্রতিপাদ্য ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’। তার তথ্যানুযায়ী, দেশে চল্লিশোর্ধ্ব নারীরা বেশি আক্রান্ত হন স্তন ক্যানসারে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ মতে, এখন সময় হয়েছে সচেতনতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ নারীদের লক্ষণ না থাকলেও স্ক্রিনিং তথা কিছু সহজ পরীক্ষার মাধ্যমে গোপন থাকা স্তন ক্যানসার নির্ণয়ে উদ্বুদ্ধ করা।’

ডা. হাবিবুল্লাহ তালুকদার জানান, আন্তর্জাতিক সংস্থার দেওয়া অনুমিত হিসাব অনুযায়ী দেশে প্রতিবছর ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হয়। আর মারা যায় সাড়ে ছয় হাজারের বেশি।

/জেএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি