ডেঙ্গু: ১ থেকে ২০ বছর বয়সী রোগী বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২১, ১৯:০৩আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ১৯:১৩

একদিনে (১৪ অক্টোবর সকাল ৮টা-১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন আর বাকি ১৫ জন দেশের অন্যান্য বিভাগে। এদের নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮২১ জন।

শুক্রবার (১৫ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি আছেন ৮৪৬ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৫ জন। অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬১ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২১ হাজার ১৮ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯০ জন আর চলতি বছর আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, একদিনে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১ থেকে ২০ বছর বয়সী বেশি। এক থেকে ১০ এবং ১১ থেকে ২০ বছর বয়সীদের ভর্তি হওয়ার হার ২৪ শতাংশ। আর ২১ থেকে ৩০ বছর বয়সী ভর্তি হয়েছেন ১৬ শতাংশ, ৩০ থেকে ৪০ বছর ১২ শতাংশ, ষাটোর্ধ্ব ১২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর আট শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর চার শতাংশ।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে রামিসার হত্যার মামলার রায় পড়া শুরু 
আদালতে রামিসার হত্যার মামলার রায় পড়া শুরু 
মিত্রদের ক্ষতিপূরণে ইরানি সম্পদ ব্যবহারের চিন্তা যুক্তরাষ্ট্রের
মিত্রদের ক্ষতিপূরণে ইরানি সম্পদ ব্যবহারের চিন্তা যুক্তরাষ্ট্রের
হাঁড়িভাঙা আমের ইতিহাস জানেন, কে রাখলো এই নাম?
হাঁড়িভাঙা আমের ইতিহাস জানেন, কে রাখলো এই নাম?
রামিসার হত্যা মামলার দুই আসামি এজলাসে
রামিসার হত্যা মামলার দুই আসামি এজলাসে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট