প্রতিমাসে ৩ কোটি টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৮:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:১০

দেশে করোনাভাইরাস টিকার কোনও অভাব হবে না বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতি মাসে তিন কোটি টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। সেই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।

বুধবার (২০ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-ইউএইচএফপিওদের সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে ১৮ বছরের ওপরে যারা রয়েছেন, তাদের সবাইকে টিকা দেওয়া হবে।’ এছাড়া স্কুলশিক্ষার্থী ১২ থেকে ১৭ বছরের যারা রয়েছে, তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা অতি তাড়াতাড়ি সেই কাজটিও শুরু করবো। আর ক্রমান্বয়ে দেশের সব মানুষই টিকা পাবে।’

দেশে ইতোমধ্যে করোনাভাইরাসের ছয় কোটি টিকা দেওয়া শেষ হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। আর স্কুল শিক্ষার্থীদের নিবন্ধন হয়ে গেলে তারাও টিকা পাবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরপর প্রতিমাসে তিন কোটি টিকা দেওয়ার পরিকল্পনা আছে।’

সেই সঙ্গে এখন থেকে প্রতিমাসে দেশে অন্তত তিন কোটি ডোজ টিকা আসবে জানিয়ে তিনি বলেন, ‘চীনের সিনোফার্মের ভ্যাকসিন চুক্তি অনুযায়ী চলে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে চুক্তি অনুযায়ী, আরও ভ্যাকসিন আসা শুরু হয়ে গেছে। ভারতের সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিনও চলে আসছে। কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও দেশে আসছে। আমরাও ইতোমধ্যে প্রমাণ করেছি—স্বাস্থ্য খাত চাইলে একদিনে ৮০ লাখ ডোজ ভ্যাকসিনও দেওয়া সম্ভব। কাজেই চাহিদা অনুযায়ী, এখন থেকে দেশে প্রতিমাসে তিন কোটি ডোজ ভ্যাকসিন চলে এলে আমরা সেগুলো ভালোভাবেই মানুষকে দিতে সক্ষম হবো।’

জাহিদ মালেক বলেন, ‘করোনার থার্ড ওয়েভ (তৃতীয় ঢেউ) আসুক, এইটা আমরা চাই না। অনেক দেশে সরকার বদল হয়েছে করোনা নিয়ন্ত্রণ করতে না পেরে, কিন্তু বাংলাদেশ করোনা মোকাবিলায় সক্ষম হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) উদ্দেশে তিনি বলেন, ‘উপজেলা কর্মকর্তাদের জন্যই দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যসেবায় জনবল ঘাটতি পূরণে পৌনে ৫ লাখ জনবল বাড়ানোর চিন্তা করা হয়েছে।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাচিপ মহাসচিব ডা. এম এ আজিজ।

অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ইউএইচএফপিও’র আহ্বায়ক ডা. মোবারক হোসেন।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী