বাংলাদেশকে ৩২ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দিচ্ছে পোল্যান্ড

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ২২:১০আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২২:৪৬

কোভিড ১৯ পরিস্থিতি মোকাবিলায় বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে পোল্যান্ড।

বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড ১৯-এর এই টিকা পোল্যান্ড তাদের নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় পাঠাচ্ছে। এরমধ্যে ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকার প্রথম চালান বুধবার ঢাকা পৌঁছেছে।

দ্বিতীয় চালানের ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ ১১ নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০ ডোজের তৃতীয় চালান ১৪ নভেম্বর দেশে আসার কথা রয়েছে।

ঢাকায় পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোওস্কি বুধবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের কাছে টিকার ডোজের টোকেন হস্তান্তর করেন।

পোলিশ রাষ্ট্রদূত দুই দেশ চলমান করোনা পরিস্থিতির উত্তরণ ঘটাতে দ্রুত সফল হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে।’

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পোল্যান্ড সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন। খবর: বাসস

 

 

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম