৪ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী প্রথম ডোজের আওতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ২২:৩০ আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২:৪৫

সারাদেশে আজ ৭ লাখ ৭২ হাজার ৮০৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪ লাখ ৩৯ হাজার ২৮৯ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছেন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৩৩ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।

সোমবার (২২ নভেম্বর)  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

সোমবার শিক্ষার্থীসহ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৯০২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৯০২ জনকে। আজ ৭৪ হাজার ৯৪৩ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১১ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

দেশে এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৫ কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৫৫০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৫১ লাখ ২০ হাজার ৬১ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
মিষ্টির আসন শূন্য ঘোষণা
মিষ্টির আসন শূন্য ঘোষণা
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?