বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০২১, ২১:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ২১:৩২

বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার জনগণ সর্বশেষ চালানসহ বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে। 

বুধবার (২৪ নভেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এই নতুন ডোজ বাংলাদেশকে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের টিকাদান অব্যাহত রাখার এবং ভ্যাকসিন গ্রহণে সক্ষম জনসংখ্যার ৪০ শতাংশকে ২০২১ সালের শেষ নাগাদ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে সরকারের প্রচেষ্টার সহায়ক হবে। কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন প্রদানে যুক্তরাষ্ট্রের বৃহত্তর অঙ্গীকারের অংশ হিসেবে  ফাইজারের এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিতে এবং মহামারি প্রতিরোধ জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ ও যথাযথভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ৬ হাজার ৮০০ জনের বেশি স্বাস্থ্যসেবার পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে। কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ ও সারা দেশে কোল্ড চেইন বজায় রেখে ভ্যাকসিন সরবরাহ সুবিধা দিতে ১৮টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাক দান করেছে।

ভ্যাকসিন দান ও সহায়তা ছাড়াও যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ সম্পর্কিত সহায়তা হিসেবে ১২ কোটি ১০ লাখ ডলারের বেশি সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী ভ্যাকসিন সুবিধার সমতার জন্য কোভ্যাক্স কার্যক্রমের সমর্থনে ৪০০ কোটি ডলার দান করেছে। খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম