ডিসেম্বরের ৩ দিনে ৩১৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩ জন ডেঙ্গু রোগী। তাদের নিয়ে চলতি ডিসেম্বর মাসের প্রথম তিনদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৪ জন।

শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় (৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৪ ডিসেম্বর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৫৩ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ২৯ জন।

কন্ট্রোল রুম জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৯৩ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ২১৩ জন আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৮০ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৩৬ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ১৪৫ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৯৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, জানাচ্ছে কন্ট্রোল ‍রুম।

/জেএ/এমএস/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১ জনের, হাসপাতালে ভর্তি ৭৫০
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
সর্বশেষ খবর
৩৪২ বেসামরিক পদে বিমান বাহিনীতে নিয়োগ: আবেদনের বাকি আর ১ দিন
৩৪২ বেসামরিক পদে বিমান বাহিনীতে নিয়োগ: আবেদনের বাকি আর ১ দিন
ওজন কমছে, কিন্তু ঝরছে না মেদ? নজর রাখুন ৫ লক্ষণে
ওজন কমছে, কিন্তু ঝরছে না মেদ? নজর রাখুন ৫ লক্ষণে
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
চোরের উৎপাত বন্ধে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ
চোরের উৎপাত বন্ধে থানার সামনে গ্রামবাসীর বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ