পাঁচ লাখ ৮৪ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ২৩:১৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২৩:১৯

সারাদেশে সোমবার (৬ ডিসেম্বর) ৫ লাখ ৮৪ হাজার ৬৯৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ৯ লাখ ৭০ হাজার ১৬০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৮০২ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। 

সোমবার ( ৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৫ হাজার ৭৩১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৯৬৪ জনকে। আর আজ ৩৮ হাজার ৬৮৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ২৫ হাজার ৮১৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। 

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫৩ লাখ ৭ হাজার ৩৭৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৪১৭ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী