বৃহস্পতিবার থেকে ১১ দফা বাস্তবায়ন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১৬:৩৪ আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৬:৫৮

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ১১ দফা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (১২ জানুয়ারি) মহাখালির বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বজুড়েই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগ ছড়িয়েছে। আমাদের দেশেও এটা পাওয়া গেছে। সংক্রমণ বাড়লেও টিকা গ্রহণের কারণে মৃত্যুর হার কম। তবু আরও ২০ হাজার শয্যা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সংক্রমণের হার বাড়লে মৃত্যু হারও বাড়বে। আর  সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে ইতোমধ্যেই ১১ দফা নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। আগামীকাল থেকে এই ১১ দফা বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যে রয়েছে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সভা সমাবেশ বন্ধ থাকবে। সেইসঙ্গে সবাইকে সব জায়গায় মাস্ক পরতে হবে। যদি কেউ না পরেন, তাহলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে।’

তিনি বলেন, ‘মাস্ক পরা জরুরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।  মাস্ক না পরে যেন কেউ যানবাহনে না ওঠেন, সেদিকেও নজর রাখা হবে।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু পরীক্ষায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
লিভার প্রতিস্থাপনে অস্ত্রোপচারে প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তানের প্রতিষ্ঠান
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির