বুস্টার ডোজ নেওয়ার বয়সসীমা কমলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২২, ১২:৫১ আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৬:৫৬

করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার ন্যূনতম বয়স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ৪০ বছর বয়স হলেই বুস্টার নেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

গেল ১৯ ডিসেম্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে প্রথম বুস্টার ডোজ দিয়ে করোনার তৃতীয় এই ডোজ দেওয়া শুরু হয়। শুরুর দিকে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া হয়। পরে চলতির মাসের মাঝামাঝি সময়ে এসে বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে ৫০ করা হয়, এবার আরেক দফায় তা কমিয়ে ৪০ বছর করা হলো।

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজের বয়সসীমা আমরা ৪০ এ নামিয়ে এনেছি। অনেকেই বুস্টার ডোজ নিচ্ছে না। তাই এই বয়সসীমা কমিয়ে আনা হয়েছে।’

প্রসঙ্গত, দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাচ্ছে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই (বয়স বিবেচনায়) বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। এ জন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
সর্বশেষ খবর
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
১৫০ জন সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩১৭ জন উদ্ধার, আটক ৭
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
গোপনে দেখা করলেন প্রিন্স হ্যারি ও রাজা চার্লস
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
২৯৫ পদে নিয়োগ দেবে ডাক বিভাগ
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন