ঢাকায় এবার প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক, বুস্টার অ্যাস্ট্রাজেনেকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩৩

রাজধানী ঢাকায় সব কেন্দ্রে এবারে করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এ সংক্রান্ত নির্দেশনা তারা ইতোমধ্যেই সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে অধিদফতর।

সেইসঙ্গে এবারে বুস্টার ডোজ হিসেবে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছে অধিদফতর।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস নির্দেশে এ কথা জানানো হয়েছে।

‘অতীব জরুরি’ লেখা অফিসে আদেশে বলা হয়, চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতাধীন ঢাকা উত্তর দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও ইনস্টিটিউটে, সরকারি হাসপাতাল ও এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সকল টিকাদান কেন্দ্রগুলোতে প্রথম ডোজ হিসেবে সিনোভ্যাক টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেইসঙ্গে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে মডার্নার টিকার পাশাপাশি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি বুস্টার ডোজ হিসেবে মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয় অধিদফতর। তবে বুস্টার ডোজ দেওয়ার শুরুটা হয়েছিল ফাইজারের টিকা দিয়ে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম