ভাসমান জনগোষ্ঠী ও কওমি শিক্ষার্থীদের টিকাদান আগামীকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩২

ভাসমান জনগোষ্ঠী এবং কওমি মাদ্রাসাগুলোতে আগামীকাল থেকে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদফতর। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) অধিদফতরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক বাংলা ট্রিবিউনকে এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আগামীকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বা সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ভাসমান জনগোষ্ঠীর টিকাদান কর্মসূচি শুরু হবে। একদিনে কত সংখ্যক মানুষকে টিকা দেওয়া হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। আজই আমরা সংখ্যা নির্ধারণ করে জানিয়ে দেবো। তবে আমাদের প্রস্তুতি থাকবে অন্তত ১ হাজার মানুষকে টিকার আওতায় আনার।’

রবিবার সকাল থেকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘একইভাবে একদিনে কত সংখ্যক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে সেটাও আজই নির্ধারণ করা হবে।’ শিক্ষার্থীদের তালিকা নিয়ে সে অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ‘ভাসমান বা অস্থায়ীভাবে বসবাসকারীদের জনসনের টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। কারণ এটি সিঙ্গেল ডোজ টিকা।’

/জেএ/ইউএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম