করোনা: ৬১-৭০ বছর বয়সীদের মৃত্যু বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০

গত ২৪ ঘণ্টায় (৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৮ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের—১০ জন।

এরপর রয়েছে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১-৪০ বছরের মধ্যে ও ৯১-১০০ বছরের মধ্যে ২ জন করে, আর ২১-৩০ ও ৮১-৯০ বছরের মধ্যে একজন করে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, মোট মারা যাওয়া ২৮ হাজার ৭০৩ জনের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের। ২৮ হাজার ৭০৩ জনের এই বয়সী আট হাজার ৮৮৫ জন। ৫১-৬০ বছরের ছয় হাজার ৭২৯ জন, ৭১-৮০ বছরের পাঁচ হাজার ছয় জন, ৮১-৯০ বছরের এক হাজার ৬৬৯ জন, ৪১-৫০ বছরের তিন হাজার ৩৮০ জন, ৩১-৪০ বছরের এক হাজার ৬৯৪ জন, ২১-৩০ বছরের ৬৭৩ জন, ৯১-১০০ বছরের ৩৫৬ জন, ১১-২০ বছরের ১৯৩ জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে শিশু আছে ৮৩ জন। আর ১০০ বছরের ঊর্ধ্বে মারা গেছেন ৩৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বেসরকারি হাসপাতালে পাঁচ জন। বাকি একজনের মৃত্যু হয়েছে বাড়িতে।

দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মোট ২৮ হাজার ৭০৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারার গেছেন ২৪ হাজার ৩৪৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিন হাজার ৫৪১ জন, বাড়িতে মারা গেছেন ৭৮১ জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে ৩৫ জনকে।

/জেএ/এফএ/
সম্পর্কিত
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে