প্রাথমিকের শিক্ষার্থীদের টিকাদানের প্রস্তুতি চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৭ মার্চ ২০২২, ২২:১৯আপডেট : ০৭ মার্চ ২০২২, ২২:১৯

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদানের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, ‘শিক্ষার্থীদের টিকার বিষয়ে স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, তাদের অনুমোদন পাওয়া মাত্রই কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, ‘আমরা ১২ বছরের ঊর্ধ্বে যারা আছে, সেসব শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এবার  ১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দেবো। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের  সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে, শিক্ষার্থীদের তালিকা হচ্ছে। আমাদের প্রস্তুতি আমরা নিয়ে রাখছি।’

তবে পুরো বিষয়টি নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য ওপরে, জানিয়ে জাহিদ মালেক আরও বলেন, ‘পুরো বিষয়টি নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর, সেখানে টিকার ডোজের অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় আছে। সেটি নিয়ে এখনই আমরা কিছু বলতে পারছি না।’

তবে প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দিতে তালিকা প্রস্তুত করছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর গত ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি