শনাক্ত কমেছে ১১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২২, ১৮:১২ আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৮:১২

টানা ৬ দিন মৃত্যুশূন্য থাকার পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৪৪ জন।

গতকাল ৪২ জন শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদফতর। সেই হিসেবে আজ সোমবার (১৮ এপ্রিল) শনাক্ত কিছুটা বেড়েছে।

দেশে এখন করোনা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় নতুন শনাক্ত কমেছে, কমেছে সুস্থ রোগীর সংখ্যা ও নমুনা পরীক্ষার সংখ্যাও।

১৮ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের করোনার সপ্তাহভিত্তিক পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে (১১-১৭ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তার আগের সপ্তাহেও (৪-১১ এপ্রিল) মারা গিয়েছিলেন একজন।

গত সপ্তাহে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২৬১ জন। তার আগের সপ্তাহে শনাক্ত ছিলেন ২৯৫ জন। নতুন শনাক্ত রোগীর হার কমেছে ১১ দশমিক পাঁচ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ২৬৯টি। এর আগের সপ্তাহে হয়েছিল ৪৩ হাজার ৩০৫টি (কমেছে ১৩.৯ শতাংশ)।

করোনায় আক্রান্ত হয়ে গত সপ্তাহে সুস্থ হয়েছেন দুই হাজার ২০২ জন। আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন পাঁচ হাজার ১৩০ জন।

/জেএ/এফএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ