করোনা নিয়ন্ত্রণে আমরা ভালো আছি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২২, ১৮:০৩আপডেট : ১৫ জুন ২০২২, ১৯:১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার অবস্থা ভালো আছে বলেই আমাদের  স্বাস্থ্যসেবা ভালো আছে। তিনি বলেন, ‘বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো আছি।’

বুধবার (১৫ জুন) বিকালে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘আপনারা জানেন পৃথিবীজুড়ে করোনা ছিল। বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আছে। আমরা ভালো আছি। ১৩ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। দেশের চাহিদা অনুযায়ী প্রায় মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। ৭৫ শতাংশ মানুষ টিকা পেয়ে গেছেন।’

মন্ত্রী আরও  বলেন, ‘আমরা চাই করোনার ভালো অবস্থা বজায় থাকুক। আমাদের করোনার অবস্থা ভালো আছে বলেই স্বাস্থ্যসেবা ভালো আছে। শিক্ষা চালু হয়ে গেছে। অর্থনীতি ও এক্সপোর্ট-ইমপোর্ট ভালো আছে। আমাদের সবকিছু ভালো আছে, যেহেতু মানুষের স্বাস্থ্য ভালো আছে। মানুষের মনে স্বস্তি ও সুস্থ আছে। এটা আমাদের ধরে রাখতে হবে।’

করোনার সংক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা সংক্রমণের কথা ভুললে চলবে না। আবারও সংক্রমণ বাড়ছে। কয়েক দিন আগে ২০ থেকে ৪০ জন আক্রান্ত হতো। বর্তমানে এখন প্রায় ১০০ থেকে ১৫০ জন মানুষ আক্রান্ত হচ্ছেন। কাজেই আগে থেকে আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।’ শারীরিক দূরত্ব বজায় রেখে সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার,  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) সৈয়দ মজিবুল হক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহম্মদ সহিদুল্লা, শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এস এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার
ছেলেসহ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম