২৪ ঘণ্টা পরিবারকল্যাণ কেন্দ্র চালু করার পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ  প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের সাড়ে চার হাজার পরিবারকল্যাণ কেন্দ্র ২৪ ঘণ্টা চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের দেশে এখনও অর্ধেক ডেলিভারি হয় বাসাবাড়িতে। এ কারণে মাতৃমৃত্যুর হার কমানো যাচ্ছে না। এই মাতৃমৃত্যুর হার কমাতে হলে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াতে হবে।’

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজ মিলনায়তনে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রেফারেল ব্যবস্থা জোরদারকরণে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘চিকিৎসাসেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রেফারেল ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষ সেবা পেতে শুরু করেছে। এখন আর মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে না।’

উপজেলা হেলথ কেয়ার ইউনিট আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবির, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সৌমেন চৌধুরী, মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমানসহ স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মানিকগঞ্জের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক