কোভিড-১৯ গবেষণা সংকলনের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৫

কোভিড-১৯ বিষয়ক একটি গবেষণা সংকলনের মোড়ক উন্মোচিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) মানিকগঞ্জে এই সংকলনের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

১০০টিরও বেশি গবেষণাপত্র নিয়ে এই সংকলনটি প্রকাশিত হয়। দেশের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষকরা এসব গবেষণা করেন, যেগুলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির সময় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ডাক্তাররা বৈজ্ঞানিক গবেষণাকর্ম‌ও সম্পন্ন করেছেন।’

গবেষণাকর্মে চিকিৎসকদের আরও বেশি সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে গবেষণার মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেও আমাদের সফল হতে হবে।’ 

অনুষ্ঠানে আরও ছিলেন– গবেষণা সংকলনের সম্পাদক এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. সামিউল ইসলাম সাদী, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ডা. মো. মুনিরুজ্জামান সিদ্দিকী, কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এবং অন্যান্য গবেষক।

/এসও/আরকে/
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক