দেশে আজ করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৪১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ১৪১ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩৬৩ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৩৯ জন এবং শনাক্ত ২০ লাখ ১৭ হাজার ৮৭জন। শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৬ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬০ হাজার ৩৩১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৪৬০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪৬০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৬৬ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।

/এসও/আরকে/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী