বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০

বাদুড়ের দেহে নতুন এক ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি গবেষণাপত্রে এই ভাইরাস খুঁজে পাওয়ার দাবি করেছেন তারা। কোভিড ১৯ মহামারির জন্য দায়ী ভাইরাসের মতো এটিও মানবদেহে অনুপ্রবেশ করে সংক্রমণে সক্ষম। এতে নতুনভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। চীনা সংবাদমাধ্যম দ্য সাউদ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।

ওই গবেষণাপত্রে বলা হয়েছে, করোনা ভাইরাসের আরেকটি ধরন খুঁজে পাওয়া গেছে। এইচকেইউ ফাইভ-কোভ নামের এই ভাইরাস বাদুড়সহ মানুষ ও স্তন্যপায়ী অন্য জীবদেহেও সংক্রমণ ঘটাতে সক্ষম।

প্রখ্যাত ভাইরাস বিশেষজ্ঞ শি ঝেংলি এই গবেষণার নেতৃত্বে ছিলেন। গুয়াংঝু ল্যাবরেটরির এই গবেষকের সঙ্গে কাজ করেছে গুয়াংঝু অ্যাকাডেমি অব সায়েন্সেস, উহান ইউনিভার্সিটি এবং উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি।

এই করোনাভাইরাসের অস্তিত্ব প্রথম পাওয়া যায় হংকংয়ে। এটি মারবেকোভাইরাস উপগোষ্ঠীর অন্তর্ভুক্ত যেটি মার্স সংক্রমণের জন্য দায়ী। এই ভাইরাসও কোভিড ১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ টু ভাইরাসের মতো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম সংক্রমণে সক্ষম।

আরেকটি আশঙ্কার বিষয় হলো, এইচকেইউ ফাইভ-কোভ ভাইরাস কেবল মানুষের দেহে সরাসরি সংক্রমণ ছাড়াও অন্য প্রাণিদেহে প্রবেশ করে সেখান থেকে মানব দেখে প্রবেশে সক্ষম।

উল্লেখ্য, কোভিড-১৯ ভাইরাসটি উহান ইনস্টিটিউটের ল্যাব থেকে এসেছিল বলে ধারণা করা হয়। যদিও চীন বরাবর এটি অস্বীকার করেছে।

/এসকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু