মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে: উপাচার্য ফাজলি এলাহি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৯

আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফাজলি এলাহি বলেছেন, ‘শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতা অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিভিন্ন আসক্তির প্রতিরোধ করে জনসচেতনতা তৈরি করতে হবে। এ ছাড়া নিজের ও পাশের মানুষের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।’

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ে এক সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টার এবং আহ্ছানউল্লাহ্ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এটা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন আহমেদ।

তিনি মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় এবং বিভিন্ন আসক্তির লক্ষণ, প্রতিরোধের উপায়ের পাশাপাশি পরিবার, স্কুল, কলেজ কর্তৃপক্ষ আসক্তি প্রতিরোধের বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার ওপর আলোকপাত করেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিস্ট এবং মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ খালেদ হাসান।

এই কার্যক্রমে আহ্ছানউল্লাহ্ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী