‘লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৫

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেছেন, এ বছরের মধ্যে লাইসেন্সবিহীন সব ফার্মেসি বন্ধ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ‘বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছিল এই আয়োজন। ঔষধ প্রশাসন অধিদফতর, ডিএফআইডি-ব্রিটিশ সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সোসাইটি ও ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথের সহযোগিতায় এ আয়োজন করা হয়। বাংলাদেশে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানোই এ অনুষ্ঠানের লক্ষ্য।  

সিলেট জেলার ফার্মেসি মালিকদের উদ্দেশে মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ফার্মেসিতে সেবা দিতে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মী রাখাতে হবে। আপনারা ইনভয়েস ছাড়া এবং আনরেজিস্টার্ড কোম্পানি থেকে কোনও কেনাকাটা করবেন না। আপনাদের লাইসেন্স নবায়ন অনলাইনে করার প্রক্রিয়া করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা পৃথিবীর ১৪৮ দেশে ওষুধ রফতানি করি এবং দেশের মোট চাহিদার মাত্র ২ শতাংশ আমদানি করি। সারা বিশ্বে আমাদের ওষুধের সুনাম রয়েছে। আপনারা পুরো মেডিসিন ডিস্ট্রিবিউশন সিস্টেমেরই অংশ। দেশেও সঠিক মানে ও তাপমাত্রায় মানুষের হাতে আপনারা ওষুধ তুলে দেবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়েস্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রেজাউল হাসান লোদি কায়েস, বিসিডিএস সিলেট শাখার সিনিয়র সহ-সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিসিডিএস সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন এমএসএইচ’র বিএইচবি প্রকল্পের প্রিন্সিপাল টেকনিক্যাল অ্যাডভাইজার ডা. মো. ইফতেখার হাসান খান।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
১ লাখ রুপির ক্যানসারের ওষুধে পানি, আন্তর্জাতিক প্রতারক চক্রের সন্ধান পেলো দিল্লি পুলিশ
অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ
সর্বশেষ খবর
মহেশখালী গেলে যে বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখবেন
মহেশখালী গেলে যে বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখবেন
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
সবুজ মশলায় জমজমাট হারিয়ালি ডিমের কারি
সবুজ মশলায় জমজমাট হারিয়ালি ডিমের কারি
কারাগারে বাড়ছে বন্দি-মৃত্যু, নেপথ্যে কী
কারাগারে বাড়ছে বন্দি-মৃত্যু, নেপথ্যে কী
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা