করোনা টিকার বুস্টার ডোজ আপাতত বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৩, ১৬:৩৮আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৭:৫৪

টিকা স্বল্পতার কারণে করোনা প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মাঝে আবার তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা দেওয়া হবে।

বুধবার (১ মার্চ) মহাখালী স্বাস্থ্য অধিদফতরে ‘করোনা টিকার বর্তমান অবস্থা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

তিনি বলেন, ‘আজ থেকে করোনার তৃতীয় ও চতুর্থ ডোজের টিকাদান কর্মসূচি স্থগিত রয়েছে। করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেওয়া হয়েছে। প্রায় ১৫ কোটি মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। ১৪ কোটি মানুষ নিয়েছেন দ্বিতীয় ডোজ। তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন প্রায় ৭ কোটি মানুষ। ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮ জনকে চতুর্থ বা সেকেন্ড বুস্টার ডোজ দেওয়া হয়েছে।’

ডা. আহমেদুল কবীর বলেন, ‘আমরা কোভ্যাক্সের কাছে বুস্টার টিকার জন্য আবেদন করেছি। এ মুহূর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুত শেষ। এ কারণে আপাতত কিছু দিন তৃতীয় ও চতুর্থ ডোজ বন্ধ থাকবে।’

টিকার চাহিদা আগে থেকে দেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শেষ হওয়ার আগে চাহিদা দিয়েছি। তারা এই টিকা বিনামূল্যে দেয়, তাই যখন কোভ্যাক্স দেবে তখনই পাবো। প্রক্রিয়াগত কারণে টিকা পেতে কিছুটা দেরি হচ্ছে। দুই থেকে তিন সপ্তাহের মাঝেই বুস্টার ডোজের টিকা আমাদের কাছে আসবে বলে আশা করছি।’

 

 

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন