রক্তদানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ১৭:০৭আপডেট : ১৪ জুন ২০২৩, ১৭:০৭

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, জীবন বাঁচানোর একটি অংশ হলো রক্তদান। বছরে তিনবার রক্ত দিলেও কোনও সমস্যা হয় না। এতে রক্ত সঞ্চালন ভালো থাকে। রক্ত দিলে ক্ষতি হয় না বরং লাভ হয়। এতে শরীরের প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে।

বুধবার (১৪ জুন) বিএসএমএমইউ’র ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে দিবসটি উপলক্ষে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ একটি শোভাযাত্রা বের করে। পরে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্ক্রিনিং প্রোগ্রামের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বিএসএমএমইউ সবসময় রক্ত সঞ্চালন বিভাগ নিয়ে গর্ব করে। রক্ত সঞ্চালন বিভাগটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ অক্টোবর নিজে উদ্বোধন করেন। বিভাগটি ইতিহাসের অংশ।’

তিনি বলেন, ‘আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করি। বিএসএমএমইউতে যারা কর্মরত আছেন তারা দিন-রাত পরিশ্রম করে মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন। রক্তদানের মাধ্যমে মানব সম্প্রদায়কে বাঁচানো যায়। এটা একটি মহৎ কাজ। রক্তদানে মানুষ সুস্থ থাকে। রক্ত দেওয়া সম্মানের বিষয়। ১৮ থেকে ৬০ বছরের মধ্যে আমারা সবাই যেন রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে অবদান রাখি।’

উপাচার্য তার বক্তব্যে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের জন্য আরও জায়গা বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় ছিলেন– বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. আয়েশা খাতুন, সহযোগী অধ্যাপক ডা. আতিয়ার রহমান, সহকারী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীনসহ ওই বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা।

/এসও/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের