ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, নতুন ভর্তি ২০৪৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ২১:৪২আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২১:৪২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। এ সময় ২ হাজার ৪৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১৫৮ জন মারা গেছেন।

শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৬০ জন ঢাকার এবং ঢাকার বাইরের হলেন ১ হাজার ৫৮৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ৩৩৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৫০৯ জন, আর বাকি ৫ হাজার ৮২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৫৭ জন।

উল্লেখ্য, তিন মাস ধরে ডেঙ্গুতে মৃত্যুর ঢেউ ঊর্ধ্বমুখী। এদিকে এডিস মশা নির্মূলেও কার্যকর ও স্থায়ী কোনও সমাধান মিলছে না। অন্যদিকে জলবায়ু ও তাপমাত্রার ওঠানামার কারণে ডেঙ্গু স্থায়ী জায়গা করে নিয়েছে। সাধারণত বর্ষার শেষে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমার কথা কিন্তু মহামারির মতো বেড়েই চলেছে। কাজে আসছে না কোনও সচেতনতাও।

/এসও/এনএআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের