বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ২২:১৩আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২২:১৩

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা সেবা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, এখানে আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা প্রণয়নে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটি কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি অনেকের এক পা কাটা গেছে, অনেকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে তাদের আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসেন, তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরও ভালো করতে পারবো।

নূরজাহান বেগম আরও বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালের অস্থায়ী ক্যাজুয়ালটি বিভাগ, সার্জারি বিভাগ, অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেন এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা সহায়তার আশ্বাস দেন। পরিদর্শনকালে সোহ্‌রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, হাসপাতালের চিকিৎসকরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিক্যাল টিম ও প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের