বন্যার্তদের পাশে ওষুধ শিল্প সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৪, ১৭:৫৫আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৭:৫৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে ওষুধ ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। শনিবার (২৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বিপুল পরিমাণ ওষুধ ও খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়। এ উপলক্ষে এদিন দুপুরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি. এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যাজনিত কারণে যে দুর্যোগ ও দুর্ভোগ তৈরি হয়েছে তা সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে। ওষুধ শিল্প সমিতি বন্যায় আক্রান্তদের সুচিকিৎসা ও খাদ্য সহায়তা দানে নিবেদিত হয়ে কাজ করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির পক্ষ থেকে বন্যার্তদের জন্য ওরস্যালাইন, কলেরা স্যালাইন, প্যারাসিটামল, এন্টিবায়েটিকসহ প্রয়োজনীয় ওষুধ হস্তান্তর করা হয়। একইসঙ্গে কয়েক ট্রাক মুড়ি, চিনি, বিস্কুট ও মিনারেল ওয়াটার হস্তান্তর করা হয়।

সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমীন, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো. রশীদ উন নবী, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজা কবীর, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান, সিইও মে. জে. (অব.) মো. মোস্তাফিজুর রহমান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম, মাসুদুজ্জামান, ডা. মনিরুজ্জমান, তারেক মাসুদ, আরিয়ান প্রমুখ।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
চ্যাটজিপিটির পরামর্শে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের