নার্সদের ‘কটূক্তি’, কর্মবিরতি ও দাবি আদায়ের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪২

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক মাকসুরা নুরের মন্তব্যকে ঘিরে আন্দোলনে নেমেছেন ঢাকাসহ সারা দেশের হাসপাতালের কর্মরত নার্সরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকাসহ সারা দেশের হাসপাতালগুলোতে নার্সদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা মাকসুরা নুরের পদত্যাগ দাবি করেন।  তাদের দাবি মানা না হলে রবিবার (১৫ সেপ্টেম্বর) কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া মানবন্ধনে নার্সরা তাদের এক দফা দাবি পূরণের জন্য কঠোর হুঁশিয়ারি দেন। তাদের দাবি হচ্ছে— নার্সিং অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের নিয়োগ দিতে হবে।

আন্দোলনকারী নার্সরা জানান, অতীতে এই দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ১২ সেপ্টেম্বর পুনরায় একজন নন-নার্স প্রশাসনিক কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে, যা নার্সদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

নার্সদের প্রতিনিধিরা জানিয়েছেন, রবিবার (১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে তারা কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত।

মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকসহ উচ্চপদস্থ সব পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার ওপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোষণ করেন।

এসময় তারা আরও বলেন, মহাপরিচালক মাকসুরা নুর নার্সদের পদমর্যাদা ও যোগ্যতা নিয়ে কটূক্তি করে নার্সিং পেশাকে চরমভাবে অপমান করেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন— তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদফতর থেকে পালাতেন না।

নার্সরা বলেন, আমরা মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগসহ শাস্তি চাই। অনতিবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের প্রশাসনে নার্সদের নিয়োগ এবং অধিদফতরে নার্সদের জন্য স্পেশাল বিসিএস প্রণয়নের দাবি জানান তারা। দাবি না মানলে আগামীকাল ২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেন নার্সরা।  

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মাকসুরা নুর নার্সদের পেশাকে হেয় করে বক্তব্য দেন। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানকে ‌‘ভুল’ বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে নার্স-সমাজ ক্ষোভে ফেটে পড়ে, যা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলনে রূপ নেয়।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
হামের লক্ষণ: এবার মারা গেলেন নার্স
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের