চিকিৎসকদের নামের সঙ্গে বিএমডিসি নম্বর উল্লেখ করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৭:১৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৭:১৮

রেজিস্টার্ড চিকিৎসকদের নামের সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বিএমডিসিকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

গত ২০ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা বলা হয়। বৃহস্পতিবার বিএমডিসি থেকে এই তথ্য জানা গেছে।  

নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারদের স্ব স্ব ভিজিটিং কার্ড, প্যাড, রিপোর্ট কার্ড, নেমপ্লেট, সাইনবোর্ডসহ সব ধরনের (অনলাইন/অফলাইন) পেশাগত যোগাযোগের ক্ষেত্রে বিএমডিসি’র রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা প্রয়োজন।

এছাড়া রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারদের তাদের রেজিস্ট্রেশন নবায়ন করা এবং সাম্প্রতিক তোলা ছবি দিয়ে তাদের ডাটাবেজ আপডেট করার কথাও বলা হয়েছে।

/এসও/এফএস/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের