আরও দুই বছরের জন্য নিয়োগ পেলেন ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:৫৯

চুক্তিতে আরও দুই বছরের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক থাকছেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের পর ২৬ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ইনস্টিটিউটের পরিচালক কাম অধ্যাপক (কার্ডিওলজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এর আগে গত ৫ সেপ্টেম্বর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের কারডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
সর্বশেষ খবর
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
ইউএস ওপেনে ম্যাচ থামলো গাঁজার গন্ধে!
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনগণের ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোয় উইটকফ-কুশনার
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ