রাতে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হচ্ছে কাজলকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ২১:২১আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২২:০৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য আজ (রবিবার) রাতেই থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। তার ভিসা হয়ে গেছে বলে জানিয়েছেন নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু। সরকারি খরচে তাকে বহন করার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। রাত ১১টার দিকে তাকে নিয়ে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালের উদ্দেশে রওনা হবে এয়ার অ্যাম্বুলেন্স। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান তাকে বিদায় জানাবেন।

জানা গেছে, গত ৫ জুলাই পুলিশের গুলিতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান কাজল। পরে নেওয়া হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। তিন মাস ধরে সেখানেই চিকিৎসাধীন তিনি।

চিকিৎসকরা জানান, কাজলের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিন দিন আগে হঠাৎ সংক্রমণ দেখা দেয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে রক্তচাপ কমে গিয়ে তিনি শকে চলে যান। বোর্ড সভায় বসেন চিকিৎসকরা। শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকে। পরে স্বাস্থ্য উপদেষ্টার অনুরোধে হাসপাতালে তাকে দেখতে আসেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি।

পরে দ্রুত কাজলকে থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে নেওয়ার কথা জানান উপদেষ্টা। চিকিৎসার খরচ ও ভিসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন নাহিদ ইসলাম। এরপর কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হবে বলে জানান তিনি।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান