ইউনিসেফের নতুন ইয়ুথ অ্যাডভোকেট গার্গী তনুশ্রী পাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ নভেম্বর ২০২৪, ২০:২৮ আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২০:২৮

আগামী দুই বছরের জন্য বাংলাদেশে নতুন ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে গার্গী তনুশ্রী পালকে নিয়োগ দিয়েছে ইউনিসেফ। এই সংক্রান্ত চুক্তি সই অনুষ্ঠানে গার্গী বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশে শিশু অধিকার নিয়ে আলোচনা করেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় ইউনিসেফ। জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থাটি জানায়, ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে তিনি নতুন ভূমিকায় বৈশ্বিক এবং জাতীয় মুহূর্তে ইউনিসেফের সঙ্গে জড়িত থাকবেন, যাতে শিশুদের কণ্ঠস্বর জোরদার করা যায়।

দশম শ্রেণির ছাত্রী, ১৬ বছর বয়সী গার্গী একজন শিশু সাংবাদিক ও শিশু অধিকার কর্মী। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা প্রদানকারী দাতব্য সংস্থা ‘বি পজিটিভ’ এর নেতৃত্ব দেন এবং ‘সহজ পাঠশালা’ নাম ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের জন্য অনানুষ্ঠানিক একটি স্কুলের ব্যবস্থাপনা দলে কাজ করেন।

গার্গী শিশু সাংবাদিকতা মাধ্যম হ্যালো বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমে সাংবাদিকতা করেন এবং এ পর্যন্ত বাল্যবিবাহ, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ২০০টিরও বেশি প্রতিবেদন প্রকাশ করেছেন। তিনি ইউনিসেফের সঙ্গে গত ৫ বছরে সচেতনতামূলক প্রচারণা, ইয়ুথ অ্যাডভোকেসি ও অন্যান্য বিভিন্ন কাজের মাধ্যমে শিশু অধিকারের প্রতি তার প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছেন।

শিশু অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা তাকে শিশু এবং যুবকদের জন্য একজন অনুপ্রেরণাকারী ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে গার্গী অন্যান্য শিশু ও তরুণদের এই বিশ্বকে আরও উন্নত করে তোলার জন্য অনুপ্রাণিত করবেন বলে আশা করছে ইউনিসেফ।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
দক্ষিণ এশিয়ার তরুণ জনগোষ্ঠী: সম্ভাবনা, নাকি বাড়তি চাপ?
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে ইউনিসেফের সহযোগিতার আশ্বাস
সর্বশেষ খবর
বস্তা খুলে পাওয়া গেলো শতাধিক তাজা ককটেল
বস্তা খুলে পাওয়া গেলো শতাধিক তাজা ককটেল
সৌদিতে আসামিদের পক্ষে কেন অনুবাদক নিয়োগ দিতে পারে না দূতাবাস
সৌদিতে আসামিদের পক্ষে কেন অনুবাদক নিয়োগ দিতে পারে না দূতাবাস
প্রেমে পড়ে জীবন শেষ প্রবাসীর স্ত্রীর, প্রেমিক গ্রেফতার
প্রেমে পড়ে জীবন শেষ প্রবাসীর স্ত্রীর, প্রেমিক গ্রেফতার
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর