আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেবা এখন মতিঝিলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০৩

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের একটি নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র চালু হয়েছে ঢাকার মতিঝিল এলাকায়। এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআর,বির ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণাঞ্চলে বসবাসকারীদের সর্বোচ্চ আন্তর্জাতিক মান পূরণ করে এমন বিশ্বমানের ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করবে বলে আশা প্রকাশ করেছে। 

আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের নতুন নমুনা কেন্দ্রের উদ্বোধন করেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবাই এই কেন্দ্রের মাধ্যমে আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন। মতিঝিলের ইত্তেফাক মোড়ে (আরকে মিশন রোড) এই সেবা চালু হয়েছে।

এই প্রসঙ্গে ড. তাহমিদ আহমেদ বলেন, মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা পদ্ধতির উদ্ভাবন এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা আইসিডিডিআর,বির অন্যতম লক্ষ্য। আমরা স্বপ্ন দেখি বিশ্বের প্রতিটি মানুষ সুস্থ ও স্বাস্থ্যকর জীবন উপভোগ করবেন। পুরান ঢাকায় আমাদের ডায়াগনস্টিক পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়নে আমরা ভূমিকা রাখতে চাই। এই নতুন কেন্দ্রের মাধ্যমে সহজেই উচ্চমানের ডায়াগনস্টিক সেবা পাওয়া যাবে, যার মাধ্যমে সবাই আরো সুন্দরভাবে তাদের জীবন যাপন করতে পারবেন।  

সিনিয়র লিডারশীপ টিমের সদস্য, ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির বলেন, দীর্ঘদিন ধরেই ঢাকার দক্ষিণ অঞ্চলে বসবাসকারীরা আমাদের কাছে বিভিন্নভাবে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আইসিডিডিআর,বির ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের চাহিদার কথা জানিয়েছেন। আইসিডিডিআর,বিতে আমরা ডায়াগনস্টিক নির্ভুলতার সর্বোচ্চ মান নিশ্চিত করা, মান নিয়ন্ত্রণে ক্রমাগত বিনিয়োগ করা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রোটোকল অনুসরণ করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।

নতুন নমুনা সংগ্রহ কেন্দ্রটি ইত্তেফাক মোড়ে লিলি পন্ড সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত। মতিঝিল, ওয়ারী, কোতোয়ালি, সূত্রাপুর, বংশাল, গেন্ডারিয়া, গোপীবাগ এবং কমলাপুরের বাসিন্দারা সহজেই এখানে এসে সেবা গ্রহণ করতে পারবেন। আইসিডিডিআরবি’র ডায়াগনস্টিক সেবা থেকে অর্জিত অর্থ প্রতি বছর আইসিডিডিআর,বির ঢাকা ও মতলব হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করে।

এ সময় উপস্থিত ছিলেন ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের