বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী ৩ কলেজ বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি
২০ জুন ২০২৫, ০৩:৫০আপডেট : ২০ জুন ২০২৫, ০৩:৫০

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার শিবপুর এলাকায় আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পাশে বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, ট্রাকটি

জব্দ করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহতরা হলেন- সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার শাহজাহান আলীর ছেলে মুশফিকুর রহমান (২১), গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাফালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম লিঙ্কন (২১) ও একই উপজেলার গুরুজন উল্লা সোনাতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোয়াইব (২৫)।

আদমদীঘি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফাজ উদ্দিন মন্ডল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কয়েকজন বন্ধু কয়েকটি মোটরসাইকেলে নওগাঁয় বেড়াতে যান। একটি মোটরসাইকেলে মুশফিকুর রহমান, শফিকুল ইসলাম লিঙ্কন ও মো. সোয়াইব ছিলেন। বৃহস্পতিবার বিকালে সবাই নওগাঁ থেকে মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার শিবপুর এলাকায় ফায়ার সার্ভিসের পাশে বগুড়া-নওগাঁ সড়কে পৌঁছেন। এ সময় দ্রুতগতিতে আসা নওগাঁগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম লিঙ্কন ও মুশফিকুর রহমান

মারা যান। গুরুতর আহত মো. সোয়াইবকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কিছুক্ষণ পর তিনিও মারা যান।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর নওগাঁর দিকে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের

মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী