সরকারি মেডিক্যালে ভর্তির সময়সীমা বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১

সরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন যেকোনও সময় এমবিবিএসে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘এমবিবিএস ভর্তি কমিটির গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।’

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিক্যাল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশ নেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম