৪১ জেলায় নতুন সিভিল সার্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মার্চ ২০২৫, ১৮:০১আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৮:০১

দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। গত রবিবার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা আলাদা দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। একটি প্রজ্ঞাপনে ১২টি জেলার সিভিল সার্জন নিয়োগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে ২৯ জেলার সিভিল সার্জন নিয়োগের আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব সানজিদা শারমিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগাদান করবেন। অন্যথায় ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

যেসব জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হল- রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, বাগেরহাট, রাজশাহী, কুমিল্লা, ঝিনাইদহ, ময়মনসিংহ, বান্দরবান, লক্ষ্মীপুর, খুলনা, মাদারীপুর, বরিশাল, কুষ্টিয়া, গাজীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী, পিরোজপুর, কক্সবাজার, ঝালকাঠি, ফেনী, পাবনা, শেরপুর, জামালপুর, পটুয়াখালী, মেহেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, লালমনিরহাট, কিশোরগঞ্জ, বরগুনা, নওগাঁ, রংপুর, নীলফামারী এবং মানিকগঞ্জ ।

এর আগে একসঙ্গে ২৯ সিভিল সার্জনকে একযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তাদের স্বাস্থ্য অধিদফতরে অধীনে পদায়ন করা হয়েছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
ফেসবুকে এক স্ট্যাটাস ভাইরালের পর ইউএনওকে বদলি
পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি
সর্বশেষ খবর
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
ঢাকার ৪১৬ বছর উদযাপনে ব্যাংকগুলোর কাছে টাকা চাইলো ডিএসসিসি 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভিডিও-কাণ্ডে জামায়াত এমপিকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ
ভিডিও-কাণ্ডে জামায়াত এমপিকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার