ঢাকা মেডিক্যালে চোখের নিচে বিদ্ধ টেঁটার সফল অপারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৭:৩৮আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৭:৩৮

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের প্রচেষ্টায় ‘টেঁটা ইনজুরিতে’ আহত এক রোগীর জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১২ মার্চ মো. আশরাফুল (২৬) নামের ওই রোগী  ‘টেঁটা ইনজুরি’ নিয়ে ঢাকা মেডিক্যালের নিউরোসার্জারি ভায়োলেট ইউনিটে আসেন। নারায়ণগঞ্জের বাসিন্দা আশরাফুল স্থানীয় দুটি পক্ষের সংঘর্ষে টেঁটা বিদ্ধ হন।

বুধবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদফতর রোগীর সফল অস্ত্রোপচারের এ তথ্য জানিয়েছে।

অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট  চিকিৎসকদের বরাতে স্বাস্থ্য অধিদফতর জানায়, টেঁটা সাধারণত দূর থেকে অথবা পানির ওপর থেকে মাছ ধরার জন্য ব্যবহৃত একটি ধারালো দেশীয় অস্ত্র। আশরাফুলের ডান চোখের নিচ দিয়ে টেঁটাটি প্রবেশ করে মুখমণ্ডলের হাড় এবং বায়ু কুঠুরি ভেদ করে মস্তিষ্কের মাস্টারগ্লান্ড পিটুইটারির ঠিক নিচে অবস্থান করছিল। সিটি স্ক্যান পরীক্ষার মাধ্যমে মস্তিষ্কের রক্ত সঞ্চালনের প্রধান রক্তনালী ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে কয়েক মিলিমিটার দূরে এর অবস্থান  শনাক্ত করেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, এই রক্তনালীর ইনজুরিতে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেকটা শূন্যের কোঠায় পৌঁছায়।

স্বাস্থ্য অধিদফতর তথ্যমতে, এমন জটিল একটা পরিস্থিতিতে রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ, অ্যানেসথেসিয়া বিভাগ এবং চক্ষু বিভাগ রোগীর অপারেশনের সিদ্ধান্ত নেয়।

নিউরো সার্জারির সহযোগী অধ্যাপক ও নিউরোসার্জারি ভায়োলেট ইউনিট প্রধান ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাতের নেতৃত্বে অত্যন্ত জটিল এবং বিপজ্জনক অপারেশনটি সম্পন্ন করা হয়। ঘণ্টাখানেক ধরে চলা এই অপারেশনে সহায়ক হিসেবে ছিলেন— ডা. কাজী ইরফান সোবহান, ডা. গাজী হাবিবুল্লাহ, ডা. শুভ্র সাহা, ডা. হাসান, ডা. পুনম রায় এবং অ্যানেসথেসিয়োলজিস্ট ডা. আল বিরুনী।

চিকিৎসকরা জানান, কোনও ধরনের মস্তিষ্কের ইনজুরি, রক্তনালীর ইনজুরি, চোখের ইনজুরি ছাড়াই সফলতার সঙ্গে অপারেশনটি সম্পন্ন হয়েছে। ইমারজেন্সি অপারেশন থিয়েটারের এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডের সেবিকারা, ওটি স্টাফদের প্রত্যক্ষ সহযোগিতা এবং আন্তরিকতায় রোগীকে অপারেশন পরবর্তী যথাসময়ে ওয়ার্ডে পাঠানো সম্ভব হয়। কোনও ধরনের মস্তিষ্ক এবং স্নায়ুর অক্ষমতা ব্যতীত রোগীকে হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ঢাকা মেডিক্যাল কলেজসহ দেশের সব সরকারি হাসপাতালে এ ধরনের অত্যন্ত জটিল অপারেশন  সম্পূর্ণ বিনামূল্যে করা হয়ে থাকে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের