স্বাস্থ্যসেবার সুবিধার্থে চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট পরিচালনা করবে চীনা এয়ারলাইন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৫, ১৪:০৪আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৪:০৪

বাংলাদেশিদের চিকিৎসার জন্য কুনমিংয়ে চারটি হাসপাতাল ডেডিকেটেড ঘোষণা করেছে চীন। তবে টিকিটের উচ্চমূল্য চীনের এই শহরটিতে ভ্রমণের ক্ষেত্রে একটি বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই সমস্যা সমাধানে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

কর্মকর্তারা জানিয়েছেন, কুনমিং ও চট্টগ্রামের মধ্যে পরিকল্পিত ফ্লাইট ভ্রমণ ব্যয় এবং ভ্রমণের সময় কমিয়ে আনা হবে; যা চীনে আরও বেশি বাংলাদেশির জন্য স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার পথ প্রশস্ত করবে। 

শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। 

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেন, কুনমিং কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য হাসপাতালের ফ্লোর ডেডিকেটেড করেছে। যেখানে চিকিৎসার ফিও সামান্য। 

রাষ্ট্রদূত জানান, এসব হাসপাতালে চীনের স্থানীয় লোকজন যে ফি পরিশোধ করেন, বাংলাদেশ থেকে আসা একজন রোগী একই ফি পরিশোধ করেন।

কুনমিং ভ্রমণ ত্বরান্বিত করতে ঢাকার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও ঢাকা-কুনমিং রুটে ফ্লাইটের টিকিটের ভাড়া কমানোর উদ্যোগ নিয়েছে।

চীনা কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশিদের জন্য দেশটিতে আরও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান উন্মুক্ত করবে। এপ্রিলে বাংলাদেশ থেকে সাংবাদিকদের বড় একটি দল কুনমিংয়ে চিকিৎসা ব্যবস্থা দেখতে পাঠানো হবে।

গত মাসে কয়েক ডজন বাংলাদেশি চিকিৎসার জন্য প্রথমবারের মতো কুনমিং ভ্রমণ করেছেন। তারা সেখানকার হাসপাতালের মান নিয়ে প্রশংসা করেন। তবে যাতায়াত খরচ নিয়ে অভিযোগ তুলেছেন অনেকেই।

/এসও/ইউএস/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
গ্রেট হল থেকে গ্রেট ওয়ালশত্রুর আক্রমণ ঠেকাতে বানানো দেয়াল আজ মানুষের মিলনস্থল
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও’র টিকা দিচ্ছে চীনের সিনোভ্যক
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী