৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করলো শিশু হাসপাতালের পরিচালনা বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ১৮:১৫আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৯:৪৫

পদ্ধতিগত ত্রুটির কারণে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল করা হয়েছে। রবিবার (২০ জুলাই) শিশু হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি আলোচনায় এলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রাথমিকভাবে নিয়োগ বাতিলের সুপারিশ করে। স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমও বিষয়টি নিয়ে তদন্তের কথা জানিয়েছিলেন। 

বঞ্চিত চিকিৎসকরা অভিযোগ করেছেন, হাসপাতালে কর্মরত অনারারি চিকিৎসকদের একটি অংশকে রাতারাতি নিয়োগ দেওয়া হয়। তাদের বেশিরভাগই কোনও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অংশ নেননি। লিখিত বা মৌখিক পরীক্ষার ব্যবস্থা না থাকায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।

চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিয়োগ প্রক্রিয়া তদন্তের নির্দেশ দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানতে চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠিও পাঠানো হয়।

এরপর ১০ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় শিশু হাসপাতালের নিয়োগের বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদে নিয়োগ বাতিল
কুমিল্লায় দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ আদেশ বাতিল
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ