বাংলাদেশকে ১৫ হাজার কোভিড টেস্টিং কিট উপহার দিলো চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১৯:২৬আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৯:২৬

বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে ১৫ হাজার ৪০০ কোভিড-১৯ টেস্টিং কিট দিয়েছে চীন। মঙ্গলবার (২২ জুলাই) মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখায় এই কিট হস্তান্তর করা হয়।মঙ

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধে এই সহায়তা, চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সংহতির আরেকটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

টেস্টিং কিটগুলো চীনের জরুরি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং এবং স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ।

অনুষ্ঠানে অধ্যাপক হালিমুর রশীদ চীন সরকারের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ও জরুরি প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপেং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের দৃঢ় সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সহায়তার মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলার বিষয়টি তুলে ধরেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
সর্বশেষ খবর
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন