চীনের চাপের মধ্যেই তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২০

আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দ্বীপটির ২২টি শহর ও কাউন্টির মেয়র এবং কাউন্টি প্রধান নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চীনের পক্ষ থেকে এই নির্বাচনের ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। স্থানীয় সময় বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সন্ধ্যার শুরুতেই ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টির নির্বাচনি প্রচারণায় মূলত পরিবহন ও পরিবেশের মতো স্থানীয় ইস্যুগুলো প্রাধান্য পেয়েছে। নির্বাচনের ফলাফল সরাসরি চীন নীতির ওপর প্রভাব না ফেললেও, বেইজিং বারবার এই নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিয়েছে। বিশেষ করে রাজধানী তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)-এর প্রার্থী পুমা শেনের কড়া সমালোচনা করেছে চীন।

‘বিচ্ছিন্নতাবাদের’ অভিযোগে চীনা পুলিশের কাছে ওয়ান্টেড তালিকায় থাকা পুমা শেন চলতি মাসে রয়টার্সকে বলেন, চীনা পুলিশ কখনোই তার সঙ্গে যোগাযোগ করেনি এবং নির্বাচনে যেই জয়ী হোক না কেন, চীনের চাপের মুখে এটি হবে গণতন্ত্রের বিজয়। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা বেইজিং দ্বীপটির ওপর সার্বভৌমত্ব মেনে নেওয়ার চাপ বাড়িয়ে চলেছে, যা তাইপে বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। ভোটের ঠিক একদিন আগে শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা দ্বীপটির চারপাশে চীনের ৩০টি সামরিক বিমান শনাক্ত করেছে, যার ২৬টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ টহল দিয়েছে।

অন্যদিকে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, পুনরেকত্রীকরণ একটি অপ্রতিরোধ্য ধারা এবং একটি বীরত্বপূর্ণ গণবাহিনীর সুরক্ষায় তাইওয়ানের জনগণ আরও নিরাপদ বোধ করবে।

শনিবারের এই ভোটের পরপরই ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু হবে। সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দুই মেয়াদের সুযোগ থাকায় প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বিতীয় মেয়াদে প্রার্থী হবেন বলে প্রায় নিশ্চিত। তবে কেএমটি এখনও তাদের প্রার্থী চূড়ান্ত করেনি; দলটির সম্ভাব্য শীর্ষ প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মধ্যাঞ্চলীয় তাইচুং শহরের মেয়র ও সাবেক সাংবাদিক লু শিও-ইয়েন। বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষপাতী কেএমটি, যেখানে বেইজিং প্রেসিডেন্ট লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে তার সঙ্গে যেকোনো আলোচনা প্রত্যাখ্যান করে আসছে।

/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনে ইয়েমেনে ৭২৬ হামলা, হুথিদের ১২১ সদস্য হতাহত
স্পেনে অভিবাসীবাহী নৌকায় মিললো ১৪ মরদেহ
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
সর্বশেষ খবর
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে
বছর শেষে ভ্রমণে দিল্লিকে টপকে শীর্ষে বেঙ্গালুরু
বছর শেষে ভ্রমণে দিল্লিকে টপকে শীর্ষে বেঙ্গালুরু
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
লিপবাম ছাড়াই ঠোঁটের যত্ন, শীতে শুষ্কতা দূর করার ঘরোয়া উপায়
রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২
রাবিতে পরীক্ষায় অসদুপায়: ৪৭ শিক্ষার্থীকে শাস্তি; বহিষ্কার ১২
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস