যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ২৩:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২৩:০০

‘শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যৌথ সামরিক মহড়া শুরু করেছে চীন ও কম্বোডিয়া। কম্বোডিয়ার রিয়াম বন্দরে অবস্থিত ‘কম্বোডিয়া-চীন যৌথ সহায়তা ও প্রশিক্ষণ কেন্দ্রে’ এ মহড়া শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের অংশগ্রহণকারী সামরিক কর্মকর্তা ও সেনারা উপস্থিত ছিলেন। এ ছাড়া কম্বোডিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেরাও অনুষ্ঠানে অংশ নেন।

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, ‘গোল্ডেন ড্রাগন-২০২৬’ নামের এ যৌথ মহড়া আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে মূলত যৌথ সন্ত্রাসবিরোধী ও জলদস্যুবিরোধী অভিযান এবং মানবিক ত্রাণ কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে।

মহড়াটি সমুদ্র-আকাশ এবং স্থল-আকাশ— এই দুই ধারায় পরিচালিত হচ্ছে। তিনটি পর্যায়ে এটি সম্পন্ন হবে। পর্যায়গুলো হলো— অভিযোজনমূলক প্রশিক্ষণ, সামরিক নেতৃত্ব ও কৌশলগত মহড়া এবং সরাসরি সেনাদের অংশগ্রহণে পূর্ণাঙ্গ মহড়া।

মহড়ায় আক্রমণ ও উদ্ধার অভিযান, চিকিৎসাসেবা ও আহতদের স্থানান্তর, যৌথ সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জাহাজে প্রবেশ করে তল্লাশি ও জব্দ করার মতো অভিযান অন্তর্ভুক্ত রয়েছে।

সিহানুক আন্তর্জাতিক বিমানবন্দর, রিয়াম বন্দর এবং সম্মিলিত সামরিক কর্মকর্তা প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসব মহড়া হবে।

চীন ও কম্বোডিয়ার মধ্যে ‘গোল্ডেন ড্রাগন’ সিরিজের যৌথ সামরিক মহড়া এর আগে সাতবার অনুষ্ঠিত হয়েছে। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এবারের মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে আয়োজন করা হয়নি। এ ছাড়া এর সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি বা কোনো সংবেদনশীল বিষয়েরও সম্পর্ক নেই।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
মন্ত্রীর বাড়ির পাশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১, মোটরসাইকেলে আগুন
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা-সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে হবে: শিক্ষামন্ত্রী
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
পাঁচ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি
সর্বাধিক পঠিত
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি