স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৭:০৪আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৭:০৪

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৩০ জুলাই) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষের মধ্যে স্বাস্থ্য খাতে চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানায় মন্ত্রণালয়। বিশেষভাবে রংপুর বিভাগে চীনের সহায়তায় এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জন্য মোবাইল হাসপাতাল সেবা চালু এবং সারা দেশে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস মেশিন সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীন সরকার কেবল অবকাঠামো নির্মাণ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না— এসব যন্ত্রপাতি পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের বিষয়েও সহায়তা করবে।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, “বাংলাদেশের সব বিভাগীয় হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালগুলোতে অচিরেই ১ হাজার ২০০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে কিডনি রোগীদের দীর্ঘমেয়াদি কষ্ট অনেকাংশে কমবে। এ উদ্যোগ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “চীন আমাদের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। স্বাস্থ্য খাতে চীন সরকারের এ ধরনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করবে।”

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিবদ্বয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা, চীন দূতাবাসের কর্মকর্তাগণ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিনিধিরা।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে বাংলাদেশ
বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন
জামায়াত আমিরের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের কী আলোচনা হলো
সর্বশেষ খবর
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছায়ানটে মিতা হককে স্মরণ
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক