২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৮৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২  জন, খুলনা বিভাগে ২৫২ জন, রংপুর বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, বরিশাল বিভাগের ২১১ জন এবং সিলেট বিভাগে ৪ জন আক্রান্ত হয়েছেন। 

আরও জানানো হয়, চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৪০০ জন। এদের মধ্যে ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ১৩২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ১৭৬ জন।

/এএজে/আইএএম/
সম্পর্কিত
ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়
ডেঙ্গুতে প্রাণ গেলো ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীর
ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হামের উপসর্গে ৬
সর্বশেষ খবর
হজ নিবন্ধনের সময় শেষ ২৪ সেপ্টেম্বর, এরপর আর বাড়বে না
হজ নিবন্ধনের সময় শেষ ২৪ সেপ্টেম্বর, এরপর আর বাড়বে না
বাংলা কিউআর পেমেন্টে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে টাকা যাবে তাৎক্ষণিক
বাংলা কিউআর পেমেন্টে নতুন নিয়ম, ১ অক্টোবর থেকে টাকা যাবে তাৎক্ষণিক
ডাক্তার গেছেন আদালতে এই সুযোগে রোগী দেখলেন গাড়িচালক
ডাক্তার গেছেন আদালতে এই সুযোগে রোগী দেখলেন গাড়িচালক
পিরোজপুরে অভিনেতা নাসির খানের নামে গলি
পিরোজপুরে অভিনেতা নাসির খানের নামে গলি
সর্বাধিক পঠিত
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম