হামের উপসর্গ নিয়ে আরও চার মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৩

দেশে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজন এবং হামের উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুজন।

মৃত্যুর পাশাপাশি নতুন করে হাম শনাক্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৭৪ জনে।

এছাড়া একই সময়ে ৯৪১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে গত ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে এক লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ, প্রতিদিনই নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন বহু মানুষ; এর মধ্যেই বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

/এসও/ইউএস/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৩
ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হামের উপসর্গে ৬
হাম: সিলেটে একদিনে ৪ জনের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
কুমিল্লায় অপ্রতিমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
লংমার্চ ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, সিরাজগঞ্জে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
দ. আফ্রিকায় ৯ নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’