ডেঙ্গুতে আরও ছয় জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৯ আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৩

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব রোগীর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৫ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, খুলনা বিভাগে ২৮০ জন, রংপুর বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, বরিশাল বিভাগে ১৭৮ জন এবং সিলেট বিভাগে আট জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৭ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এ সময়ে ডেঙ্গুতে মোট ২০১ জনের মৃত্যু হয়েছে।

/এএজে/এম/এমওএফ/
সম্পর্কিত
৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু
ডিএসসিসির অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি ওয়ার্ডে চিরুনি অভিযান শুরু
সর্বশেষ খবর
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারীদের নাকি সন্দেহভাজনদের?
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারীদের নাকি সন্দেহভাজনদের?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
বিএনপির র‍্যালিতে মুহুর্মুহু বিস্ফোরণ: হেলমেট পরে আলাদা পোশাকে তারা কারা?
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা ট্রিবিউনের ৩ সাংবাদিককে নির্যাতন করেছে মাদক কারবারিরা
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’
‘আমরা সবজির ওপরই নির্ভরশীল, মাছ-মাংস জোটে কালেভদ্রে’